দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার ১১টার দিকে মহেশপুর থানায় এসে ধর্ষণ চেষ্টার মামলাটি করেন এক গৃহবধূ। তিনি নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য।
অভিযুক্ত সাজ্জাদুর ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে উপজেলার খালিশপুর বাজারের গোহাটের পাশের একটি বাড়িতে উপস্থিত হয়ে সাজ্জাদ তাকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার সময় স্থানীয়রা টের পেলেও লোকলজ্জায় তিনি পুলিশের দ্বারস্থ হননি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘আওয়ামী লীগ নেতা সাজ্জাদের বিরুদ্ধে এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
কেএম